News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

আসুন কথা বলি, প্রথমে বৈঠকে বসুন বিদেশমন্ত্রীরা, মোদীকে চিঠি ইমরানের

FOLLOW US: 
Share:
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ভারত-পাকিস্তান আলোচনা ফের শুরুর প্রস্তাব দিলেন ইমরান খান। প্রাক্তন পাক ক্রিকেটার-রাজনীতিক পড়শী দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই তাঁকে ফোন করছিলেন ভারতের প্রধানমন্ত্রী, বলেছিলেন, তিনি আশা করেন যে, ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে পদক্ষেপ করবে। গঠনমূলক সংযোগের ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। সেই সূত্র ধরে এবার ইমরানের চিঠি। ফের আলোচনা শুরুর কথা বলে তিনি প্রস্তাব দিয়েছেন, আলোচনা প্রক্রিয়ার প্রথম ধাপ হিসাবে বৈঠকে বসুন ভারত, পাক বিদেশমন্ত্রীরা অর্থাত সুষমা স্বরাজ ও শাহ মেহমুদ কুরেশি। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর বার্তায় ইতিবাচক সাড়া দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, তাঁর অনুভূতির উপযুক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন। আসুন আমরা কথা বলি, সব সমস্যা মিটিয়ে নিই। ভারতের তরফে আনুষ্ঠানিক ভাবে কী জবাব আসে, তার অপেক্ষা করছি। প্রসঙ্গত, ইমরান পাকিস্তানে ক্ষমতা দখলের পর ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা চললেও সীমান্তে পরিস্থিতিতে কোনও বদল নেই। সীমান্তের ওপার থেকে হামলার বিরাম নেই। তার ওপর দুদিন আগে পাক রেঞ্জার্স বিএসএফ জওয়ানের গলা কেটে নেওয়ার পর ইমরান সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠছে। সম্প্রতি বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহও জানিয়ে দিয়েছেন, ইমরান প্রধানমন্ত্রী বটে, কিন্তু পিছন থেকে তাঁকে চালাচ্ছে সেনাবাহিনী। উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়।
Published at : 20 Sep 2018 02:11 PM (IST) Tags: Imran Khan letter PAKISTAN PM Narendra Modi

সম্পর্কিত ঘটনা

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

বড় খবর

CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…

CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী

NRS এ নার্সের মৃত্যু ,  কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো